বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় মৃতদেহ দাফন ও সৎকার টিমের সদস্যদের নিয়ে কলারোয়ায় ‘সেবা’র উদ্বুদ্ধকরণ সভা

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সেবা’র আয়োজনে কোভিড-১৯ করোনা ভাইরাসের মৃতদেহ দাফন ও সৎকার টিমের সদস্যদের নিয়ে ওই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন ও সৎকার টিমের সদস্যদের সুরক্ষা, প্রশিক্ষনের ব্যবস্থা করা, টিকা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়।
একই সাথে নতুন ভাবে আগ্রহী হয়ে স্বেচ্ছায় দাফন টিমে কাজ করতে কয়েকজন সদস্য অন্তর্ভূক্ত হন।

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গাজী আশিক বাহার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, দাফন ও সৎকার টিমের দলনেতা মাওলানা মুফতি মতিউর রহমান,(মুসলিম), শ্রী লক্ষণ বিশ্বাস (হিন্দু), যুগ্ম আহবায়ক বিএম ফিরোজ, সদস্য সচিব মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি সিরাজুল ইসলাম, সুপার মুজিবর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সেলিম হোসেন সহ সীমিত সংখ্যক সদস্যরা।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা”র কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দাফন ও সৎকার টিমের সদস্যদের সামাজিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সুরক্ষা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হবে।’

‘ইসলামীক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে মসজিদে তারাবি ও ইফতার করার জন্য’ উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী তাগিদ দেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা