সাতক্ষীরার কালিগঞ্জে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার


সাতক্ষীরার কালিগঞ্জে এক শিক্ষীর্থীকে বলৎকারের (বিকৃত যৌনাচারের) পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদরাসা শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষকের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) কালিগঞ্জ উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে ও কালিগঞ্জ কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।
পুলিশ জানায়, গত ৩/৪ দিন পূর্বে মাদ্রসা শিক্ষক আনোয়ারুল ইসলাম ওই মাদ্রাসার ১৬ বছরের এক শিশুর সাথে বিকৃত যৌনাচারের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ সুপারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি গোচর হয়। এরপর পুলিশ সুপারে নির্দেশে উক্ত বিষয়ের সত্যতা ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। এরপর তারা এ বিষয়ে সত্যতা পাওয়ার পর ওই মাদ্রাসা শিক্ষককে তার মাদ্রাসার শয়ন কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আকাশী রঙের রেডমি এনড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। ওই মোববাইল ফোনে এই শিশুসহ আরো কয়েকজন শিশুর সাথে তার বিকৃত যৌনাচারের ধারনকৃত নগ্ন স্থির চিত্র পাওয়া গেছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এস.আই হুমায়ন কবির বাদী হয়ে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক বহুদিন ধরে অনেক ছাত্রকে এভাবে বলৎকার করে আসছে। এছাড়া ওই বলৎকারের দৃশ্য তিনি মোবাইলে ধারণ করে ওই সব শিশু ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে আবারো বিকৃত যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করতেন। গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন


