মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে পিতা ও শিশুপুত্র দগ্ধ

সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে শিশুসহ ২ ব্যক্তি দগ্ধ হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সীমানা সংলগ্ন পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামে।

এ ঘটনায় শিশু সহ ২ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভাজা বিক্রেতা আসাদুল বাবুর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আকস্মিক আগুনে বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতি হয়। আগুনে আসাদুল বাবু ও তার শিশু পুত্র তোহা (১০) দগ্ধ হয়ে আহত হন। তাদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ঘটনার সত্যতার কথা জানিয়ে বলেন, আমার সরকারি বাসভবনের সীমানা সংলগ্ন বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটে আগুিকান্ডের ঘটনাটি ঘটেছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পরে আগুনে দগ্ধ আসাদুল বাবু ও তার শিশু পুত্র তোহাকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা জানান, ইউএনও রুলী বিশ্বাস ঘটনার পরপরই স্ব-শরীরে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্থ অগ্নিদগ্ধ পরিবারের চিকিৎসা সেবায় ওষুধ, খাদ্য সামগ্রী সহ সার্বিক সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন