শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তার মাঝে বিদ্যুতের খুটি!

সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার মাঝে বিদ্যুতের খুটি রেখে চলছে রাস্তা সংস্কারের কাজ!
কলারোয়া-খোরদো সড়কের বাজার সংলগ্ন ইয়ারআলী মোড়স্থ রাস্তার উপর উচ্চ ভোল্টজের বিদ্যুৎ লাইনের ১১টি খুটি রাস্তার মধ্যে রেখেই রাস্তার সাইড বাড়ানো বা প্রশস্তকরণের কাজ চলছে। খুটিগুলোকে ঘিরে রাস্তার প্রশস্তকরণের খোড়াখুড়ি ইট, বালু, খোয়া বিছানো ও রাস্তার রোলানিং কাজ করা হচ্ছে।

এলাকাবাসীরা জানান, রাস্তার খনন কাজের মধ্যে খুঁটিগুলো থাকায় রাস্তার নির্মান কাজের ক্ষতি হচ্ছে এবং যে কোন সময় খুটি হেলে পড়তে পারে। এতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এসব ঝুঁকির মধ্যে প্রতিদিন এ সড়কে দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।

পথচারী আব্দুল কুদ্দুস জানান, রাস্তার উপর বিপজ্জনক খুঁটি রেখেই সড়ক বাড়ানো কাজ চালিয়ে যাচ্ছে সংশিষ্টরা।

কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, আমরা রাস্তার বাড়ানোর টেন্ডার দেওয়ার আগে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের নিকট খুঁটি সরানো জন্য লিখিত আবেদন করেছি কিন্তু কর্তৃপক্ষ তারপরেও সেগুলো সরিয়ে নেয়নি।
তিনি আরো বলেন, এই কাজটি বাস্তবায়ন করতে সরকারের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। এই রাস্তা বাস্তবায়ন করছে ঢাকার টি-বক্স নামে একটি কনস্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান।

ঠিকাদার কোম্পানির প্রকৌশলী সোহান জানান, বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎ সঞালন চলছে তবুও নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা ৬০ ভাগ কাজ শেষ করেছি। আমরাও পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবর আবেদন করেছি কিন্তু কোন কাজের সাড়া পায়নি।

উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম তুষার কান্তি জানান, খুঁটি সরানো প্রক্রিয়া চলছে। খুব দ্রুত সরিয়ে নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ