বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলার বিশিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ই ল্যাব ডায়াগনস্টিক বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আয়োজন করে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে এলাকার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এই বিশেষ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) এবং এমআরসিপি (লন্ডন) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ। তাঁর নিবেদিত নেতৃত্বে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, প্রাথমিক পরীক্ষা এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ই ল্যাব ডায়াগনস্টিকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম মিঠু এবং ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার শেখ মাহমুদুল হাসান (মাহমুদ), কর্মকর্তা মোঃ রুস্তম আলী সহ অন্যান্য দায়িত্বশীলরা।

ই ল্যাব ডায়াগনস্টিকের ডিরেক্টর (এডমিন) মোঃ খায়রুজ্জামান বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ই ল্যাব ডায়াগনস্টিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবার প্রসারে বড় ভূমিকা রাখবে।

ই ল্যাব ডায়াগনস্টিক প্রমাণ করেছে স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক নয়, বরং গ্রামাঞ্চলেও মানবিক ও সচেতনতা-ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল