মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরকিয়ার পরিণতি!

কলারোয়ায় একই গাছে নারী-পুরুষের আত্মহত্যা নয়, জোড়া খুন! গ্রেফতার ২

সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধূ ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা আত্মহত্যা নয়, এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে৷

নিহত দু’জন প্রেমিক প্রেমিকা। তারা পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গৃহবধূর বাপের বাড়ি ও যুবকের বাড়ি শ্যামনগরের একই এলাকায়। আর নিহত ফাতেমা দুই সন্তানের জননী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাকপ্রতিবন্ধী শেখ আহসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ৷ তারা শ্রীপতিপুর গ্রামের শেখ আব্দুল হাইয়ের দুই ছেলে।

এ ঘটনায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন বলেন, ‘নিহত ফাতেমার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের৷ ঘটনার দিন রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দু’জনকে দেখেন তার স্বামী৷ নিহত ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদের সহযোগিতায় প্রথমে দু’জনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে৷ পরে নিহত ফাতেমার ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দু’জনকে এক আম গাছের ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে তারা৷ এ ঘটনায় নিহত করিমপারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত থাকা প্রধান ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷’

তাদেরকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় কলারোয়া থানায় একটি (মামলা নং-০৬) দায়ের হয়।

এর আগে রোববার ভোরে বাড়ির ৫০ গজ দূরে শ্রীপতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানের আম গাছের ডাল থেকে বাক প্রতিবন্ধী শেখ আহসানের স্ত্রী ফাতেমা ও শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার করিম পাড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা