বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এবার চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করলো জামায়াত

মুরাদ হাসান : কলারোয়ায় এবার জনসাধারণের চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো জামায়াত। গ্রামের ভাঙাচুড়া ও কর্দমাক্ত রাস্তায় ইট ও ইটের সুড়কি দিয়ে চলাচল উপযোগী করলেন জামায়াত নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের বিভিন্ন রাস্তা জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাস্তা মেরামত কর্মসূচি বাস্তবায়ন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। ৫ দিনের কর্মসূচির প্রথম দিন কয়লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোষপাড়া ও বিশ্বাস পাড়া হয়ে মুরারীকাটির সীমানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু।
সেসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ও সমর্থকরা।

এর আগে সম্প্রতি পৌরসদেরর খাদ্য গোডাউনের পাশের একটি রাস্তা সংলগ্ন ড্রেনের পানি উপচে পড়ে আশপাশের এলাকা জলবদ্ধতার সৃষ্টি হয়। কর্তৃপক্ষ যখন ওই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি তখন স্থানীয় জামায়াত শিবিরের নেতা কর্মীরা নিজেরা ছুরি কোদাল দিয়ে মাটি কেটে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়