বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রামীণ খেলায় উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্যের রঙে রঙিন হয়ে উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা।
বুধবার পৌর এলাকার গদখালী গ্রামের শিশুবাগান মাঠে অনুষ্ঠিত হলো নানান আকর্ষণীয় গ্রামীণ খেলা। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আয়োজিত এ উৎসবে শিশু থেকে বৃদ্ধ—সবার অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

হাড়ি ভাঙা, হাস ধরা, মোরগ লড়াই, বিস্কুট খাওয়া প্রতিযোগিতা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা ও চেয়ার সেটিংসহ বিভিন্ন খেলা দেখতে ভিড় করেন এলাকার হাজারো মানুষ। প্রতিযোগিতার সময় উৎসুক দর্শকদের করতালি আর হাসিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

আয়োজকরা জানান, আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এসব গ্রামীণ খেলা। তাই নতুন প্রজন্মকে বাংলার গ্রামীণ সংস্কৃতি ও আনন্দময় খেলাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী এই গ্রামীণ উৎসব আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেয় কলারোয়া উপজেলার সর্বত্র।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা