মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন

কামরুল হাসান, মোস্তফা হোসেন বাবলু ও সানবীম করিম সিয়াম: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজিস্ট্রেশন নম্বর ১২০৬৮ এর কলারোয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান কাঁকনকে সভাপতি, আব্দুল ওহাব মামুনকে সাধারণ সম্পাদক, মঈনুজ্জামান মিলন, রেশমা খাতুন (মহিলা) ও আসাদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামি ৩১ মে‘র মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় জমা দিবেন বলে জানানো হয়।

রবিবার (১১ মে ২০২৫) প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দ্র বিধান, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সম্পাদক সাইফুল্লাহ আল তারিক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আরশাদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান কাঁকন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন, মইনুজ্জামান মিলন, মোহাম্মদ আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা সহকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন গ্রেড উন্নয়ন, উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সহজতা ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের সভাপতি মো. আরিফুজ্জামান কাকন তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের দায়িত্ব জেলা কমিটির উপর অর্পণ করেন।

অনুষ্ঠানে বক্তারা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন গ্রেড উন্নয়ন, উচ্চতার গ্রেট প্রাপ্তিতে সহজতা ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু