রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসনকে হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জয়

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত খেলায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয় তারা।
দলের পক্ষে মামুন ১৩ বলে ২০ রান, শফিকুল ২৯ বলে ৩২ রান ও মাহাদী ১৪ বলে ১৭ রান করেন।

বোলিংয়ের উপজেলা প্রশাসনের পক্ষে উত্তম ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।

১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভার ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয় উপজেলা প্রশাসন ক্রিকেট দল।

দলের পক্ষে সাহেদ ১৩ বলে ১৫ রান, রনি ১০ বলে ২০ রান, এসিল্যান্ড আক্তার হোসেন ১৪ বলে ১৬ রান ও মিলন ১৫ বলে ২৩ রান করেন।

বোলিংয়ে শফিকুল ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট, সুব্রত ৩ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট এবং তরিকুল, মাহফুজ ও মেহেদী ১টি করে উইকেট লাভ করেন।

ফলে স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল ৩৭ রানে জয়লাভ করে।

ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ডাক্তার শফিকুল ইসলাম।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মিজানুর রহমান।

স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ হোসেন।

ধারাভাষ্যকার ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহীন ও জাহাঙ্গীর হোসেন।

খেলার আগে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

সেসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওবায়দুল্লাহ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, পাবলিক ইন্সিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ নাজমুল হাসনাইন মিলন, সাংবাদিক দিপক শেঠ, কলারোয়া নিউজের ক্রিড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, মাসুদ রানা, বাপ্পা মন্ডল, সিয়াম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল