সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুষ্টি সেবা বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক

কলারোয়ায় পুষ্টি সেবা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম সচিব) মো. হামিদুল হক খান।

বুধবার তিনি পরিদর্শনে আসেন।

মাঠ পর্যায়ে সেবাদানকারীদের নিয়ে পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ বাস্তবায়ন করছে কলারোয়া পরিবার পরিকল্পনা বিভাগ।
কলারোয়া হাসপাতাল চত্বরে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে গেলো কয়েক দিন ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট মাঠ পর্যায়ের ৭টি ব্যাচে বিভিন্ন ক্যাটাগরির ২৫ জন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দিচ্ছে।

ওই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে এসে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক ও যুগ্ম সচিব হাবিবুল হক খান মাঠ পর্যায়ের কর্মরতদের সার্বিক খোঁজ খবর নেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি কলারোয়ায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্বে আছেন আশাশুনি উপজেলা মেডিকেল অফিসার (momch) ডা. পলাশ কুমার দত্ত, কলারোয়া উপজেলা মেডিকেল অফিসার ডা.কানিজ ফাতেমা, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার পিযুষ কুমার ঘোষ প্রমুখ।

২৮ দিন ব্যাপী ৭টি ব্যাচের প্রশিক্ষণে সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফারী, সিএইচসিপি, এইচএ, এইচআই, এফপিআই, এফডাব্লিউএ ক্যাটাগরির ২৫ জন স্বাস্থ্য কর্মী অংশ নিচ্ছেন বলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর আলম জানান।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান