সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভিসা এজেন্ট ব্যবসায়ী সমরেশ ঘোষের পরলোকগমন

দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বিশিষ্ঠ ভিসা (পাসপোর্ট) এজেন্ট ব্যবসায়ী সমরেশ ঘোষ পরলোকগমন করেছেন।

সোমবার(১৩ নভেম্বর) ভোর ৫ টায় তিনি ইহলোক ত্যাগ করেন। পারিবারিকভাবে জানা যায়, উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক স্বর্গীয় তারক নাথ ঘোষের পুত্র পাসপোর্টের ভিসা এজেন্ট ব্যবসায়ী সমরেশ ঘোষ(৭০) পৌর সদরের তুলশিডাঙ্গাস্থ ভাড়া বাড়িতে পরলোকগমন করেন। তিনি বার্ধক্য জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বেলা ১ টার দিকে বামনখালী শ্মশানে তাঁর মরদেহের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় নেতা সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, মনীষ ঘোষ,শিক্ষক রঞ্জন কুমার ঘোষ, সঞ্জয় ঘোষসহ অসংখ্য শুভাকাঙ্খী। বিশিষ্ঠ ব্যবসায়ী সমরেশ ঘোষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত