শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে ইফতার মাহফিল

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের সৌজন্যে বুধবার (৫ এপ্রিল) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনের দ্বি-তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও ইফতার মাহফিলে শরিক হয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক এস.এম শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী শিক্ষক আব্দুল করিম, শামসুর রহমান লাল্টু, শেখ শাহাজাহান আলী শাহিন, ইব্রাহীম হোসেন, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান, সমর দেবনাথ, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, পলাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস সহায়ক আব্দুল জলিলসহ মাধ্যমিক শিক্ষা পরিবারের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীবৃন্দ।

ইফতার পূর্ব দোয়ানুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল