বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে তোপধ্বনি ও জাতীয পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৭ টায় ফুটবল ময়দান সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) নুসরাত ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আমানু্ল্লাহ খানসহ মুক্তিযোদ্ধাগণ, কলারোয়া থানা পক্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন, উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর বিএনপির সহ-সভাপতি আখলাকুর রহমান শেলি, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সহ-সাংগঠনিক শওকত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হেসেন পলাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া প্রেস ক্লাবের পক্ষে আহবায়ক সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি অ্যাড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে সভাপতি আব্দুর রশিদ কচি, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, সানবিম সিয়াম প্রমুখ। পরে কলারোয়া ফুটবল মাঠে শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন করিয়ে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) নুসরাত ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানসহ নেতৃবৃন্দ।
বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, সহকারী কমিশনার( ভূমি) নুসরাত ইয়াসমিন,কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা