রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষরোপণ, দোয়ানুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবে বাসভবন চত্বরে দিনের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ও আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, মহিলা বিএনপির নেত্রী রাশিদা আশরাফ, বিলকিস ইয়াছিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, মাহবুব হাসান মিল্টন, মেহেদী হাসান রাজু, আবু জাফর, রুহুল আমিন খোকন, আলমগীর কবির, যুবদল নেতা মামুন কবির, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, আজগর আলী, মো. আব্দুল্লাহ এস এম আশিক, আব্দুস সাত্তার, মফিজুল ইসলাম রানা, মোকলেছুর রহমান, শফিকুর রহমান শফিক, হাফিজুর রহমান, ইউনুস আলি, খোরশেদ আলম, রাকিব, মঞ্জুরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসা কারিমুল্লা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, কাইফুর রহমান সৈকত, অংকুর প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশি নিম গাছের চারা রোপণ করা হয়।
বিকেলে উপজেলা যুবদলের এক বর্ণাঢ্য র‍্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় যুবদলের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দ স্মরণে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন