রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী ঢাকায় গ্রেপ্তার

সাতক্ষীরা সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী মোঃ আলফাজ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা। ৮ জুন ২০২৩ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আলফাজের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, গত ৬ জুন ২০২৩ তারিখ ভিকটিম সাড়ে চার বছরের শিশু কন্যাকে তাদের বসত ঘরে রেখে তার মাসহ পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বাইরে যায়। তখন আসামী আলফাজ তাদের বসতঘরে প্রবেশ করে ভিকটিমকে টাকা দেওয়ার ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমের শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম কান্নাকাটি শুরু করলে আসামী তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার মায়ের নিকট বিস্তারিত ঘটনা বলে।

এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ৮ জুন ২০২৩ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ আলফাজ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন