রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

রবিবার (৬ জুলাই ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, কুশখালী, মাদরা, ঘোনা, তলুইগাছা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোপিণাথপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭-এস এর ১২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কাদপুর নামক স্থান হত ৩,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন চান্দুরিয়া মাঠ নামক স্থান হত ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১১/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বটতলা নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১১ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন চান্দা মাঠ নামক স্থান হতে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৬/১০ এস এর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন দাতঁভাঙ্গা মাঠ নামক স্থান হতে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন চেীরঙ্গী আমবাগান নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ৯,৮০,০০০/- (নয় লক্ষ আশি হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত