বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাসহ ৭ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষিকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা পদক-২৩’ এ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে সম্প্রতি শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।

প্রকাশিত তথ্য মতে, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা সানজিদা নাসরিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন তুলশিডাঙ্গা সরকারী প্রাথ: বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন বামনখালী সরকারী প্রাথ: বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস পারভীন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কলারোয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি হলেন কলারোয়া সরকারি প্রাথ: বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কেঁড়াগাছি দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মোতালেব।

শ্রেষ্ঠ নির্বাচন বাছাই কমিটি-২৩’র সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। এ ছাড়া ১১ সদস্য বিশিষ্ঠ বাছাই কমিটিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার শ্রেষ্ঠ প্রধান প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা সহ ৭ ক্যাটাগরির নির্বাচিত শ্রেষ্ঠত্বদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী সহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা ও শিক্ষক সমাজের প্রতিনিধিগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত