শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিক কামরুল হাসানের বড় বোন ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি,(কলারোয়া): কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান
কামরুলের বোন ও বিশিষ্ট বই ব্যবসায়ী রজিবুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন লিলি (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৩০আগষ্ট) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কলারোয়া বই বিতান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাই রজিবুল ইসলামের সহধর্মিণী।

মরহুমার ভাই সাংবাদিক রাশেদুল হাসান কামরুল জানান, গত মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর বোনের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, অস্ত্রোপচার সফলও হয়। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো ত্রুটি ধরা পড়েনি। অথচ বুধবার দুপুর থেকে শারীরিক অবস্থার ক্রম অবনতি ঘটতে থাকে।

এরপর বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মরহুমার পিতার বাড়ি কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামে। তাঁর পিতার নাম মুছা আলি
শেখ। আকস্মিক এই মৃত্যুতে এই পরিবারের ৩ কন্যা তুলি, তৈশী, ত্রয়ী শোকে পাথর হয়ে গেছে। শোকস্তব্ধ হয়ে গেছে গোটা পরিবার, স্বজনসহ প্রতিবেশীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়া ফুটবল ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের বোন সুফিয়া খাতুন লিলির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক