মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাহিত্য পরিষদের সভায় নব গঠিত কমিটি গঠন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সভা ও নব গঠিত কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার(১৫ এপ্রিল) বিকালে পাবলিক ইনস্টিটিউটের হলরুমে প্রফেসর আবু নসরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ম,জ,জামান, কবি ও সাহিত্যিক আব্দুর রব ওয়ার্ছি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রাহমান মিল্টন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, নাট্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব জি,এম,সালাউদ্দিন, কবি আজগর,মাওলানা সোহেল, অসিত রায় চৌধুরী সহ কবি ও সাহিত্যিকগণ।

সভাটি পরিচালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহীন। সভায় জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রফেসর আবু নসর কে সভাপতি ও এ্যাডঃ শেখ কামাল রেজা কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। কলারোয়া উপজেলা সাহিত্য পরিষদের কমিটি ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা