শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

শফিকুর রহমান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর)বিকালে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ভূট্টোলাল গাইন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন,সহ সভাপতি মুনসুর আলী বিশ্বাস, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র,মোজাফ্ফার হোসেন,মাস্টার একেএম আজাদ হোসেন, ইউপি সদস্য ইয়ার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মোসলেম আলী হাজরা,আবু মুসা , জায়েদ হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আবুল কাশেম, মঈনুর হোসেন, ইউনিয়ন আ’লীগের কার্তিক চন্দ্র পাল,রিতন কুমার রায়,চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান, প্রভাষক হুমায়ুন কবির সহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী নেতৃবৃন্দ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন’কে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী ২৭ ডিসেম্বর বালিয়াডাঙ্গা বাজারে অনুষ্ঠিতব্য নৌকা প্রতীকের জনসভাকে সফল করতে নানামুখী সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক