মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে চাষীরা ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী জমিতে পাট চাষ হয়েছে। উপযুক্ত দাম পেলে চাষীরা খুশী।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নদী, খাল-বিল ও জলাশায়ে জাগ দেওয়া পাট আঁশ ছাড়্াতে ব্যস্ত সময় পার করছেন এলাকার চাষীরা। আবার কাউকে পাট কাটতে ও নতুন করে জাগ দিতে দেখা যাচ্ছে। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়াতে নদী,খাল-বিল ও জলাশয়ে পানিতে ভরপুর। চাষীদের পাট জাগ দিতে কোন অসুবিধা হচ্ছে না।

দামোদরকাটি গ্রামের পাট চাষী বাসুদেব জানায় আমার জমিতে এবার পাটের ফলন ভালো হয়েছে। এখন কেটে জাগ দিতে হবে। এরপর আঁশ ছাড়িয়ে রোদে শুকিয়ে বাজারে বিক্রি করতে হবে। উপযুক্ত দাম পেলে লাভবান হতে পারব।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৩ হাজার ২শ ৫৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছিল ৩ হাজার ২শ ৫৫ হেক্টর । উপজেলায় ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ জমির পাট কাটা হয়ে গিয়েছে। এখন চাষীরা পাট কাটা,জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত আছে। আশা করা যাচ্ছে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ