শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর বদ্রুনেছা বালিকা বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট! ভোগান্তিতে ছাত্রীরা

কলারোয়ার জয়নগর বাজার সংলগ্ন বদ্রুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিউবওয়েল দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে থাকা সত্ত্বেও স্কুল শিক্ষকেরা গাফলতি করে মেরামত করছেন না বলে। অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের ছাত্রীরা পানি খেতে যাচ্ছে পাশে বাজারের টিউবওয়েলে। জানা যায়, ১ মাসের ও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে টিউবওয়েলটি। বিষয়টি আমলে নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

মাসটি ফাল্গুন হলেও তাপ ও বৃষ্টিহীন মৌসুম চৈত্রমাসের চেয়েও কম নয়, এমন সময় প্রতিষ্ঠানের টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে থানায় শত ছাত্রীদের যেতে হচ্ছে বাজারের টিউবওয়েলে। এতে করে ইভটিজিং আতঙ্ক বাড়ছে ছাত্রীদের মধ্যে। ছাত্রীরা বারবার প্রধান শিক্ষককে টিউবওয়েল সংস্কারের জন্য অবহিত করেও কোন প্রতিকার পায়নি বলেও জানান কিছু ছাত্রী।

(৭ মার্চ) মঙ্গলবার সকালে ছাত্রীদের বাজারের টিউবওয়েলে পানি খেতে দেখে কৌতুহল বসতঃ এক ছাত্রীর কাছ থেকে কলারোয়া নিউজের এই প্রতিবেদক জানতে পারে যে, তাদের স্কুলের টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে মেরামতের অভাবে।

বেশ কয়েকজন ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ১ মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে। শিক্ষকদের জানালে ঠিক করার আশ্বাস দিলেও ঠিক করে না বলে জানায় তারা।

বিদ্যালয়ের আশপাশের বেশ কয়েকজন ব্যক্তির কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, টিউবওয়েল প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। ছাত্রীদের নানা প্রয়োজনে পানির প্রয়োজন পড়ে, সেখানে অচল টিউবওয়েল প্রতিষ্ঠান পরিচালনায় বাধা সৃষ্টি করবে। তাই তারা দ্রুত মেরামতের অনুরোধ রেখেছেন প্রতিষ্ঠান কতৃপক্ষের কাছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিদ্যালয়টির নৈশপ্রহরী ছাত্তার অসুস্থ থাকায় টিউবয়েলটি মেরামত হচ্ছে না, তবে তিনি দ্রুত মেরামতের আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়