শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ

কলারোয়া সোনাবাড়িয়া ইউনিয়নে উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্রাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে এলাকার উৎপাদিত উন্নত জাতের শতাধিক বাছুর মেলায় প্রদর্শন করা হয়।

রবিবার(৫ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় সোনাবাড়িয়া ইউনিয়নের বিবিআরএনএস হাইস্কুল চত্বরে ওই মেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এবিএম আব্দুর রউফ।

বিবিআরএনএস হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবুরর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডাক্তার মাহাবুবর রহমান, ব্রাকের জোনাল ম্যানেজার ডাক্তার এম,এ মান্নান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালসহ সূধি ও খামারীগণ।

আলোচনা শেষে মেলায় বাছুর প্রদর্শন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী খামারীসহ অংশগ্রহনকারি খামারীদের পুরস্কৃত করা হয়।

সভায় বক্তারা, ব্রাকের কৃত্রিম প্রজনন বাছুর প্রদর্শনীর মাধ্যমে গবাদি প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নতমানের পশু পালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা