বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বেনজির হেলালের নেতৃত্বে শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের নেতৃত্বে শোক র‍্যালি, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

শোক দিবসের দিনের শুরুতে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিয়ন পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

বেলা ১১টার দিকে সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে শুরু শোকসভা ও দোয়া মাহফিল। ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুপ্রসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা আওয়ামীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন- কলারোয়া উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদূদ ঢালী, ইউপি চেয়ারম্যান বেনজিন হোসেন হেলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দুপুরে প্রায় ৩ হাজার নেতাকর্মীকে খাওয়ানো হয় রান্না করা গোশ-খিচুড়ি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়