রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ।
সীমান্ত প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা.শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল গফুর।
বিশেষ অতিথি ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খায়রুল আলম(কাজল সরদার), ফারুক হোসাইন রাজ, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, আশার আলোর তানভীর হোসেন, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের দফতর সম্পাদক শামীম হোসেন, ব্যবসায়ী আকাশ, জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণ কারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ