রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ

সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ইন্সটিটিউটের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতি সভাপতিত্ব করেন ও নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ করান ইন্সটিটিউটের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা আফজাল হোসেন, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, পাবলিক ইন্সটিটিউটের নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান সেলিমসহ শপথ নেয়া কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শপথ নেয়া কর্মকর্তারা হলেন- সভাপতি পদে এ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক পদে আখলাকুর রহমান শেলী, দুইজন পুরুষ সহ-সভাপতি পদে সিনিয়র প্রভাষক শাহাদৎ হোসেন ও খান মো. মহিতুল ইসলাম শাকিক, মহিলা সহ.সভাপতি ঝরনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, পাঠাগার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, সংস্কৃতি সম্পাদক জিএম সালাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন সুমি, কার্যনির্বাহী সদস্য পদে শেখ তামিম আজাদ মেরিন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহকারী অধ্যাপক আবু আহসান লিপু, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ সালাউদ্দিন চঞ্চল, জিএম নাজমুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ ও শামসুল আলম বুলবুল।

আগামি তিন বছরের জন্য এই কমিটি কলারোয়া পাবলিক ইন্সটিটিউট পরিচালনা করবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিকরমে এ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুকে সভাপতি ও আখলাকুর রহমান শেলীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন সভাপতি এড.মিজান, সম্পাদক শেলী

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল