শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন দফাদারের মৃত্যুতে সুধীজন এর শোক

সাতক্ষীরার কলারোয়র উপজেলার দেয়াড়া গ্ৰামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও সাবেক ইউপি সদস্য আলী হোসেন দফাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মৃত্যুকালে তিনি সন্তান সন্তানাদী, আত্মীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সমাজসেবক শিক্ষানুরাগী আলী হোসেন দফাদার দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের বড় ও ছোটছেলে ইঞ্জিনিয়ার কানাডা প্রবাসী।

এছাড়া অন্যান্য সন্তনেরা বিভিন্ন ব্যবসা ও চাকরীজীবি হিসেবে কর্মরত আছেন। মরহুম আলী হোসেন দফাদার এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল বুধবার রাত দেড়টা দিকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার বহু সুধীজন মরহুমকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে হাজির হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে তার জানাযা শেষে তাকে বাড়ির সামনে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আলীর হোসেন দফাদার মৃত্যুতে এলাকার বহু রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজনসহ সাংবাদিকবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ