মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

কলারোয়া উপজেলার ২নং জাললাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান এর বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ এনেছেন ঐ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিরুল ইসলাম।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বরাবর এক অভিযোগ পত্রে এ খবর পাওয়া গেছে।

অভিযোগ পত্রে ইউপি সদস্য মনিরুল বলেছেন, গত ১৩ এপ্রিল/২০২২ ইং তারিখ ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসিক বৈঠকে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে চেয়ারম্যান মাহফুজুর রহমান পরিষদের সদস্যদেরকে জানান, “সরকার অত্র ইউনিয়নের জন্য এবার ৫০০ ভিজিএফ চালের কার্ড বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ১০০ ভিজিএফ কার্ড আমি (চেয়ারম্যান) বিতরণ করবো। বাকী ৪০০ কার্ড আপনারা ইউপি সদস্যগণ সমন্বয় করে বিতরণের ব্যবস্থা নিবেন”।

চেয়ারম্যান মাহফুজের এমন প্রস্তাবের প্রতি সংবেদনশীল হয়ে ইউপি সদস্য মনিরুল এর প্রতিবাদ করে জানতে চান আমরা কিভাবে সমন্বয় করবো?
ইউপি সদস্যের এমন বক্তব্য শুনে চেয়ারম্যান কোন সদুত্তর না দিয়ে রাগান্বিত হয়ে বৈঠক ছেড়ে চলে যান।

পরে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম নিজে বাদী হয়ে চেয়ারম্যান মাহফুজের বিরুদ্ধে কলারোয়া চেয়ারম্যান বরাবর অভিযোগ নামা দায়ের করতে কলারোয়া উপজেলা পরিষদ কার্যালয়ে গেলে, সেখান থেকে সে জানতে পারে ভিজিএফ কার্ডের সংখ্যা ৫০০ নয়, ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের জন্য মোট ৬৪০টি ভিজিএফ কার্ড বরাদ্দ রাখা হয়েছে।

ভিজিএফ চালের কার্ড নিয়ে চেয়ারম্যান মাহফুজের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্য মনিরুল ইসলাম কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করে কার্ড বিতরণে মিথ্যার আশ্রয় নেওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ এবং অত্র ওয়ার্ডে প্রকৃতস্থদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান।

ভিজিএফ চালের কার্ড নিয়ে ২নং জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা মিললে পরিষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান জানান, বিষয়টি সত্য নয়্ নিছক আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আর কিছুই নয়।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আ.লীগ ঘরণার মাহফুজুর রহমান গেলো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্বে গ্রহনের পর থেকে ইতোমধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীকে হেনস্তা, হুমকি-ধামকি, মারামারি, শিক্ষা প্রতিষ্ঠানে তান্ডবসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি