মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ।। কালাম সভাপতি, আমিনুর সম্পাদক

কলারোয়া উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবুল কালাম আজাদ ও এসএম আমিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছাঃ তাসলিমা পারভিন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন।

শুক্রবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য বিভাগের অধীনে কলারোয়া উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৩জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে আবুল কালাম আজাদ পেয়েছেন ১৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু হাসান পেয়েছেন ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান পেয়েছেন ১৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পেয়েছেন ১০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে তাসলিমা খাতুন পেয়েছেন ১৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহফুজুল ইসলাম পেয়েছেন ৭ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্বাচন পরিচালনাকরা নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং এমওডিসি ডাক্তার মাহাদি আল মাসুদ। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম ও প্রধান হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।

এদিকে, নির্বাচিতদের সাতক্ষীরা জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচছা জানানো হয়েছে। জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত