মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

শনিবার ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৯জানুয়ারি) দুপুর ২টার দিকে কেন্দ্রে-কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়।

এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যেক ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বক্সসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী তুলে দেন। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ভিডিপি সদস্যদের।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র গুলোতে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯জন প্রিজাইডিং অফিসার, ৬৩জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, কলারোয় পৌরসভার ৯টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তাবলয় দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২শ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২শ ৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯’শ ৯৬ জন।

এদিকে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী (মোবাইল ফোন প্রতীক) সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

এছাড়া শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী গাজী আক্তারুল ইসলামও মেয়র প্রার্থীর পদ থেকে সরে দাড়িয়েছেন। তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

ফলে তিন জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিএনপি’র ধানের শীষের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত