বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিনদিনের সফরে সাতক্ষীরায় খুলনার নবাগত বিভাগীয় কমিশনার

খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মো.ইসমাইল হোসেন তিনদিনের সফরে সাতক্ষীরায় এসেছেন।

শুক্রবার সকালে সাতক্ষীরায় আগমনের পর সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভ্যত্থনা জানানো হয়।
বিকাল সাড়ে ৩টায় তিনি সুন্দরবনের জীববৈচিত্র, বাওয়াল ও মৌয়ালদের জীবন পদ্ধতি তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

শনিবার বেলা ১০টা ৪৫টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১২টায় মুবিবর্ষ উপলক্ষে আইটি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন।

বিকাল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন এবং ৪টা ১৫টায় জেলা জেলা প্রশাসকের বাংলোর নবনির্মিত চত্বর ‘অনুভব’ উদ্বোধন করবেন। সাড়ে ৪টায় জেলা লেডিস ক্লাব আয়োজিত পিঠা উৎসবে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

রোববার সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মশালায় যোগদান। ১১টা ১৫টায় জেলা প্রশাসকের সম্প্রসারণকৃত সম্মেলন কক্ষ উদ্বোধন। ১১টা ৩০টায় জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সূধিজনদের সাথে মতবিনিময়। ১২টা ৩০টায় সাতক্ষীরা সদর উপজেলার নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন।

বেলা ১টায় প্রমীলা ক্রিড়াবীদদের মাঝে বাইসাইকেল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। বিকাল ৪টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা পল্লী দর্শন ও উপকারভোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, বৃক্ষরোপন ও কম্বল বিতরণ করবেন।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত