শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দুই ব্যক্তি নতুন করে করোনায় আক্রান্ত!! মোট আক্রান্ত -৭২, করোনামুক্ত-৪৬

কলারোয়ার আরো দুুই ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ জন। তবে ইতোমধ্যে ৪৬ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁঁকডাঙ্গা গ্রামের মৃতঃ ঈমান আলী সরদারের ছেলে রেজাউল হক (৫৫)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠান।

আক্রান্ত অপর ব্যক্তি হলেন কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫)। চাকুরির সূত্রে তিনি নমুনা প্রেরণ করেন ঝিকরগাছা সদর হাসপাতালে। নতুন করে করোনায় আক্রান্ত কলারোয়ার ২ ব্যক্তির বাড়িতে সোমবার লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস (ওসি) জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) চিকিৎসক জিয়াউর রহমান বলেন, অন্য হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষার তথ্য সূত্রে, নতুন করে কলারোয়ার দুই ব্যক্তিসহ করোনায় আক্রান্ত হওয়া মোট ৭২ জনের মধ্যে ৪৬ জন করোনামুক্ত হয়েছেন।

আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২৪ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন । তিনি সোমবার (৩ আগস্ট) কলারোয়ার নতুন ০২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ(সোমবার) পর্যন্ত ৬৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরন করা হলেও এরমধ্যে ৬২২ জনের নমুনা রিপোর্ট ল্যাব থেকে হাসপাতালে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ