শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রেমের টানে ঘর ছাড়া প্রেমিক যুগল, ক্ষোভে ছেলের বাড়ি ভাংচুর!

কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দবাটরা গ্রামে প্রেমের টানে অযানার উদ্দেশ্যে পাড়ি দেয় বাবুর আলী (৫০)এর ছেলে তরিকুল গাজী (২৮) ও তার প্রতিবেশী খলিল শেখের (৫০) মেয়ে রিমা শেখ(১৮)। তারই ফলস্রুতিতে রাগের বশে ছেলের বাড়ি তরিকুলের গাজীর বাড়ি ভাংচুর করে মেয়ের পরিবারের লোকজন।

৩ আগষ্ট সোববার সরেজমিনে গিয়ে এ ঘটনা জানা যায়। খলিল শেখের পরিবারের লোকজন মিলে বাড়ি ভাংচুর করে বাবুর আলী গাজীর এই নিয়ে এলাকায় তোড়পাড় চলছে।

জানা গেছে, গত ১মাস আগে তরিকুল গাজী ও রিমা শেখ প্রেমের টানে দুই জন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরিবারের লোকজন ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বরের সহযোগিতায় ৩দিন পরে তরিকুল গাজী ও রিমা শেখ দুই জনকে বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। দুই পরিবারের হাতে তুলে দেয়া হয় ছেলে ও মেয়েকে। বাড়িতে ফেরার ১দিন পরে পরিবারের চাপে তরিকুল গাজী ও রিমা শেখ দুই জন দুজনার হাত ধরে আবারও নিরুদ্দ হয় তার পর ১মাস অতিবাহিত হওয়ার পরও তাদের খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, ছেলে ও মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে নানা ভাবে হেনস্তার শিকার হচ্ছেন ছেলের পরিবারের লোকজন। অপমান নির্যাতন সইতে না পেরে হঠাৎ একদিন ছেলের পিতা বাবুর আলী তার স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যান।

বাড়িতে থাকা তরিকুল গাজীর ২ চাচী মোমেনা খাতুন ও জোহরা খাতুন জানান, আজ সকাল ৭টার সময় মেয়ে রিমা শেখের মা ও ভাই গালি গালাজ করতে করতে এসে বাড়িতে হামলা করে ও বাড়ি থেকে ঢিল ছুড়তে থাকে ভয়ে ভয়ে এগিয়ে এসে দেখি ঘরে বেড়া দেওয়া টিন ভেঙ্গে দিয়েছে। গত ১মাস মেয়ে ও ছেলে নিরুদ্দেশ হওয়ার পর থেকে এমন নির্যাতন সইতে হচ্ছে আমাদের। শুধু তাই নয় আমার দেবর ও দেবরের স্ত্রী বাড়ি ছেড়েছে শুধু মাত্র খলিল শেখের পরিবারে অত্যাচার সইতে না পেরে। আমি পুলিশ প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাইছি।

ভাংচুর করার বিষয়ে খলিল শেখের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন, বানোয়াট, অভিযোগ।

এই বিষয়ে ঐ ওয়ার্ডের মেম্বর বজলুর রহমান জানান, আমি ও চেয়ারম্যান ঘটনার শুরু থেকে জানি তবে বাড়িতে হামলার বিষয়টি সত্য বলে ধারনা করছি। তার কারণ মেয়ে রিমা শেখের পরিবারের সদস্যদের অত্যাচারে বাড়ি ছেড়েছে তরিকুল গাজীর পরিবারের সদস্যরা বাড়িটি এখন জনমানব শূন্য। তার পরও থেমে নেই অত্যাচার। বাড়িটি ভাংচুরের মত জঘন্য কাজ তারা করছে বিষয়টি নিন্দনিয়।

জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু জানান, ঘটনাটি সত্য বলে ধারনা করছি তবে বাবুর আলী ছিলো সরসকাটি বাজারের নৈশ প্রহরী খলিল শেখের পরিবারের অত্যাচার সইতে না পেরে কাওকে কিছু না বলে হঠাৎ পরিবার সহ নিরুদ্দেশ তার পর থেকে বাড়িতে থাকা বাবুর আলীর বড় ভাইয়ের পরিবারটি এখন নিযাতনের শিকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান