সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় আ.লীগের আলোচনা সভা

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রচার ও করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে মাদরা বাজারে জনসচেতনতা মূলক ওই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বৃস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৪নং মাদরা ওয়ার্ড আ.লীগের সভাপতি সাহেব আলী।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নব-নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল।

সোনাবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আ.লীগ নেতা আব্দুস সালাম, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা ওয়াদুদ ঢালীসহ ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বক্তারা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আ.লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত