সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ছিনতাইয়ের টাকাসহ ৩ ছিনতাইকারী আটক

যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে ছিনতাই হওয়া ৭ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সুজন, নোমান ও সাকিন নামে ৩ ছিন্তাইকারীকে আটক করা হয়েছে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

শার্শা উপজেলার নাভারন বাজার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। গতকাল বুধবার বিকেলে কর্মচারী শিমুল একটি প্যাকেটে ৭লাখ ৮০ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে আসছিলেন। এসময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে ৩ ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে মারপিট করে মারত্বক আহত করে তার কাছে থাকা টাকা ভর্তী ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়।

এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, ঘটনার পর থেকে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সালাহ উদ্দীন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল গোলাম রব্বানী শেখ’র সার্বিক তত্তাবধানে ওসি ডিবি সোমেন দাশের নেতৃত্বে এসআই শামীম হোসেন সঙ্গীয় ডিবি পুলিশের একটি চৌকস টিম ও শার্শা থানা পুলিশ বুধবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন ভবেড়বেড় ও বড়আঁচড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ৩ জনকে গ্রেফতার করেন। সেই সময় তাদের হেফাজত হতে ছিনতাই হওয়া ৭লাখ ৮০ টাকার মধ্যে ৭ লাখ ৬৪ হাজার টাকা আসামী সুজনের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এছাড়া ভিকটিমের মোবাইল ফোনটি নোমানের হেফাজত থেকে উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মটরসাইকেল (রেজিঃ বিহীন) জব্দ হয়। তাদেরকে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র আছে মর্মে স্বীকার করলে পুনরায় বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টাার সময় ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে আসামী নোমানোর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী সুজনের দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে ১টি ওয়ান স্যুটার গান জব্দ করা হয়।

বৃহষ্পতিবার বিকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শম্পা বসুর আদালতে কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র মামলায় রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের