রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কলারোয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৬০/৬৫ বছর বয়সী ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন তথা পাগল বলে স্থানীয়রা জানান।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া সরকারি কলেজ এলাকার আকবর সরদারের মিল নামের মোড়ের একটি দোকানের বারান্দা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। মৃতদেহটি সেখানে পড়ে ছিলো।

কলারোয়া থানার ডিউটি অফিসার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি সুরতহাল করে থানা চত্বরে এনে রেখেছে। রবিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দা শেখ সাহিদ হাসানসহ কয়েকজন জানান, ‘গত ৩/৪দিন ধরে অজ্ঞাত ওই ব্যক্তিকে উল্লিখিত স্থানের আশপাশে বসে থাকতে দেখা গেছে। কিছু জিজ্ঞাসা করলেও কোন কথা বলতো না। কেউ কিছু দিলে খেতো। শনিবার বিকাল ৪টার দিকে আকবর সরদারের তেল মিলের পাশের একটি দোকানের বারান্দায় ওই পাগল লোকটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে বহু মাছি ভনভন করে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে নিশ্চিত হওয়া যায় লোকটি মারা গেছেন। পরে থানায় সংবাদ দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

মৃত ব্যক্তির চুল ও মুখের দাড়ি সাদা। গায়ের রং কালো। পরনে ছিলো শার্ট ও লুঙ্গি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল