বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফলোআপ

কলারোয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা: মামলা, আসামি ৯ জন

সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনার একদিন পর থানায় মামলা হয়েছে।

নিহতের ছেলে উপজেলার ওফাপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ওই হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ- ৮/৭/২০২১। ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- উপজেলার ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৫), আফজাল হোসেন (২৫), কাদের ঢালীর ছেলে রনি ঢালী (৪০), হায়দার ঢালী (৩৭), একই গ্রামের আনার মোড়লের ছেলে হৃদয় মোড়ল (৩৬), আব্দুল মাজেদ ঢালীর ছেলে আজগর আলী (২২), মৃত মকবুল হোসেনের ছেলে নানা ওফাপুর গ্রামের আকিমুদ্দীন বিশ্বাসের নাতি ইমানালী বিশ্বাস (৩৫), কাদের ঢালীর ছেলে অজেদ ঢালী (৪৬) ও ওমর আলী মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল (৪৫)।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে বসন্তপুর মোড়ে মামলার বাদীর নিকট আসামিরা পাওনা টাকা চাইতে গেলে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় বাদীর পিতা শেখ রেজাউল ইসলাম মারা যান।
নিহত রেজাউল (৫৫) উপজেলা যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।

নিহতের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন জানান, ‘কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে মারপিট শুরু করে। সেসময় পাশে থাকা তার পিতা ছুটে আসলে তাকেও মারপিট করে বুকে কয়েকটি লাথি মারলে তার পিতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরবর্তীতে আহত অবস্থায় তার পিতাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।’

ঘটনার পরপরই অভিযুক্ত উজ্জ্বল হোসেন জানিয়েছিলেন, ‘পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে তাদের ১২ হাজার টাকা পাওনা ছিলো। জেলায় মাসাধিকাল লকডাউন চলায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পাওনা টাকা চাইলে বিভিন্ন সময় টালবাহনা করে আসছিলো। এনিয়ে ঘটনার সময় রিপনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে রিপনের বাবাসহ তার কয়েকজন ও আমার পক্ষের কয়েকজন পরষ্পর কিলঘুষি মারার ঘটনা ঘটে।’

এ বিষয়ে ঘটনাস্থলের অন্য ব্যবসায়ীরা সেদিন জানান, ‘উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও কিল ঘুষি মারামারির ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে যে কোন এক ব্যক্তির আঘাতে রেজাউল মাটিতে পড়ে যান। পরে তাকে স্থানীয় গ্রাম্য ডাক্তার শেখ কামাল হোসেন এসে চিকিৎসা দেন।’

গ্রাম ডাক্তার কামাল হোসেন জানান, ‘রোগীর অবস্থা খারাপ মনে হওয়ায় তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সেখানে নিয়ে গেলে হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার অহিদুজ্জামান তাকে মৃত বলে ঘোষনা করেন।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন