শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওএমএস’র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়ায় নিন্ম আয়ের মানুষের মাঝে ওএমএস’র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রনোদনা প্যাকেজ এর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সারা দেশের ন্যায় কলারোয়া পৌরসভায় বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ওএমএস’র বিশেষ কার্যক্রম শুরু হয়।

পৌরসভাধীন মুরারীকাটির ওএমএস’র ডিলার স,ম গোলাম সরোয়ারের চাল বিক্রি প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা জাহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ পারভিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভাধীন ওএমএস’র ডিলার শহীদ আলী, নরেন্দ্র নাথ ঘোষ, ব্যবসায়ী নজরুল ইসলাম সহ উপকারভোগী নিন্ম আয়ের মানুষ।

চালের বাজার উর্দ্ধমুখি হওয়ায় নিন্ম আয়ের মানুষকে প্রনোদনা দিতে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।

সপ্তাহে শুক্রবার- শনিবার ও সরকারি ছুটির দিন বাদে সুবিধাভোগীরা প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস সরকারের ওএমএস এর চাল বিক্রির কর্মসূচিতে বাজারে স্বাভাবিকভাবে চালের দাম কমে আসবে এই আশাবাদ ব্যক্ত করে বলেন, পৌর সভার সুবিধাভোগী নিন্ম আয়ের মানুষরা যাতে এই কর্মসূচি থেকে বঞ্চিত না হয় সে জন্য সংশ্লিষ্ট ডিলার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারির উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক