সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনাকালে স্কুল মাঠে চোখ ধাঁধানো সবজি চাষ

বিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে দুই-চার কদম গেলেই শিক্ষার্থীদের খেলার মাঠ। মাঠের চার পাশে এক কোনায় গাছে গাছে দুল খাচ্ছে নানান জাতের সবজি। কালো মরিচ, টমেটো, পাতা কপি, পেয়াজ ও বেগুন। সমস্ত সবজি বাগান ঢাকা পড়েছে গাছের সবুজ পাতায়। মাটিতে থোকায় থোকায় লাল সবুজের বাহারী রং ছড়াচ্ছে লালশাক-পুইশাকের মেচুড়ি। লকলকিয়ে বেড়ে উঠছে পুঁই আর ডাটাশাক। আর স্কুলে টিনসেড বিল্ডিংয়ের চালে মাচায় ঝুলছে লাউ। লাউ গাছে সাদা ফুল ফুলে ভরে গেছে। পেঁপে গাছের ডগার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে নতুন কটি।
এছাড়া পুরো বিদ্যালয় জুড়ে লাগানো আছে৫০টি ওষুধি গাছ।

চোখ ধাঁধানো সবুজের এই সমারোহ চোখ পরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১০৫ নং দেয়াড়া সরকারী প্রাখমিক বিদ্যালয়ে।

করোনাকালে সারাদেশের মতো এই বিদ্যালয়টিও বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন অবসর সময় কাটাতে বিদ্যালয়ের আঙ্গিনায় শকের সবজি বাগান গড়ে তুলেন। তার এই সবজি চাষ দেখে এখন এলাকার সাধারণ মানুষরা সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন।

এরই মধ্যে অনেক শিক্ষক তাদের বাড়ীর অঙ্গিনায় সবজি চাষ শুরু করেছেন।

সরজমিনে দেখা যায়, হরেক রকমের সবজি, ফলজ, বনজ ও ওষুধি গাছের সমারোহে ভরে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। পাশেই রয়েছে একটি নার্সারী।

প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, ‘করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করার জন্য তিনি শখের বসে বিদ্যালয়ের অঙ্গিনায় একটা দুটা করে সবজি চাষ শুরু করেন। কিন্তু এটা যে এতো ব্যপকতা লাভ করতে তা তিনি আগে ভাবেননি। তবে এখন তিনি মনে করছেন বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে।’

‘তার এই নার্সারী থেকে সল্প মূল্য শিক্ষার্থীদের চারা দেয়া হবে।’- যোগ করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, এটা খুবই চমৎকার উদ্যোগ। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ক্লাস শেষে প্র্যাকটিক্যালি সবজি চাষ শিখতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত