মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

সাতক্ষীরার কলারোয়ায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গত ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের জুন মাসের ১০ তারিখ পযন্ত উপজেলায় এ পর্যন্ত মোট ২৩৩ জন করোনা আক্রান্ত হয়৷ এর মধ্যে প্রথম ধাপে ১১৬ জন এবং দ্বিতীয় ধাপের নতুন করোনা আক্রান্ত হয়েছে ১১৭ জন৷

গত ১০ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় তিনি বলেন নিয়ম মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী টিকার দুই ডোজ সম্পন্ন করলেও জ্বরে আক্রান্ত হলে নমুনা দেওয়ার পরে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে৷

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত বলেন, টিকার ডোজ গ্রহণের পরও যে করোনায় আক্রান্ত হবে না বিষয়টি এমন না বরং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে ও স্বাস্থ্য বিধি না মানলে সে করোনায় আক্রান্ত হতে পারে৷ এ জন্য সকলকে এ মহামারী থেকে রক্ষা পেতে কঠোর সচেতন হওয়া জরুরী৷

এ সময় তিনি আরও বলেন, পরিবার সমাজ ও রাষ্ট্রকে এ মহামারী থেকে রক্ষা করতে অবশ্য আমাদের প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলতে হবে৷ জনসমাগম যথা সম্ভব এড়িয়ে চলতে হবে জনসম্মুখে গেলে মাস্ক পরে যাওয়ার জন্য অনুরোধ করেন৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত