সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ মাসের ব্যবধানে

কলারোয়ায় কাঁচাঝালে ঝাল বেড়েছে, ২০টাকার ঝাল ২০০টাকা

কাঁচামরিচ বা কাঁচাঝালের দাম বেড়েই চলেছে। প্রতি কেজি কাঁচাঝালে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

রবিবার সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন বাজারে এমনটি দেখা গেছে।

কাঁচাঝাল ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘গত কয়েকদিন বৃষ্টি বেড়ে যাওয়ায় ঝাল গাছ মরে যাচ্ছে আর ঝালও পচে যাচ্ছে। ঝালের আমদানি কম। এর প্রভাবে বেড়েছে ঝালের দামও।’

খুচরা তরকারি ব্যবসায়ী লিটন হোসেন জানান, ‘এদিন সকালে পাইকারী বাজারে কাঁচাঝাল কিনেছি ১৫০ টাকা কেজি দরে, খুচরা বিক্রি করছি ১৮০ টাকা কেজি দরে।’

তিনি আরো জানান, ‘কলারোয়া অঞ্চলে ঝালের চাষাবাদ তেমন হয় না। পাইকারী ব্যবসায়ীরা ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে কাঁচাঝাল কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন।’

আরেক ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘বৃষ্টির সময় কাঁচাঝাল দ্রুত পচে নষ্ট হয়ে যায়। ১ মন ঝাল কিনলে খুচরা বিক্রির সময় ২/৪ কেজি এমনিতেই নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। আবার আমদানিও কম। সেজন্য এসময়ে দামও একটু বেড়ে যায়।’

উপজেলার গয়ড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইমাদুর ইসলাম জানান, ‘সময়ের প্রেক্ষিতে কাঁচাঝালের দাম ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, আবার আমদানিও কম।’

গুটি কয়েক ঝাল চাষী জানান, ‘অধিকাংশ ঝারগাছের গোড়া পচে মরে যাচ্ছে। দাম বেশি হলেও খরচের টাকা উঠছে না।’

কয়েকজন ক্রেতা জানান, ‘গত কয়েকদিন আগেও কাঁচাঝালের দাম ছিলো কেজিপ্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা। সেই ঝালের দাম এখন দাঁড়িয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। আবহাওয়া জনিত বাস্তবতার সাথে নিয়মিত বাজার মনিটরিং নিশ্চিত করা হলে হয়তো কাঁচাঝালসহ যেকোন নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকতো।’
তারা এ ব্যাপারে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল