বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গৃহবধুর বিষপানে আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে গ্যাস ট্যাবলেট নামক বিষপান করে নিছারন খাতুন (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শনিবার সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে গৃহবধূ নিছরোন বিবি গ্যাসট্যাবলেট পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তার শ্বশুর ও বাবার বাড়ীর লোকজন তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পৌরসদরের আফজালের মোড়ে পৌছালে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক কোলহলের জের ধরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি মেম্বর আলমগীর হোসেন জানান, একই গ্রামের বাছের দফদারের প্রতিবন্ধী ছেলে বাহরনের দফাদারের সাথে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। স্বামী-স্ত্রী মধ্যে সামান্য মান অভিমানের কারনে এমন একটি ঘটনা ঘটেছে।

খোরদো পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রইজউদ্দীন সাংবাদিকদের জানান, ‘রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি পাকুড়িযা গ্রামের বাহরন দফাদারের স্ত্রী।’

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ব্যাপার একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষে মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন