মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গৃহবধুকে কুপ্রস্তাব ও পুলিশ সেজে টাকা নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় স্বামীকে মিথ্যা মামলায় হয়রানী করে পুলিশ সেজে দফায় দফায় ৪৭ হাজার টাকা গ্রহন, ফেনসিডিল খাওয়ার টাকা দাবী ও অভিযুক্তের স্বামী পলাতক থাকার সুযোগে দিনে রাতে বাসায় গিয়ে কুপ্রস্তাব, উত্তাক্ত ও ব্যর্থ হয়ে হুমকি দেওয়ার অভিযোগে একটি সংবাদ সম্মেলন হয়েছে।

শুক্রবার বেলা ১০টার দিকে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করেন
উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের আলমগীর সরদারের স্ত্রী লিপিকা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ লিপিকা খাতুন বলেন- কলারোয়া পৌর সদরের ৫ নং ওয়ার্ড শ্রীপতিপুর গ্রামের মৃত নূর ইসলাম ধাবকের পুত্র মারুফ হোসেন আমার স্বামী আলমগীর হোসেনের পূর্ব পরিচিত বলে শুনেছি। সে এলাকার একজন পেশাদার দালাল ও চিটার বাটপার বলে পরিচিত। বিগত কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল ছিনতাই চক্রের ৩ আসামী গ্রেফতারের ঘটনার সাথে আমার স্বামীও জড়িত এমন তথ্য দিয়ে সিআইডি পুলিশ পরিচয়ে আমার স্বামীকে খুজতে থাকলে আমার স্বামী সেই থেকে পলাতক থাকার সুযোগে আমার স্বামীকে আর হয়রানি করা হবে না মর্মে দফায় দফায় আমার নিকট থেকে ৪৭ হাজার টাকা গ্রহন করে মারুফ হোসেন। আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে এসে আমার সাথে রাত্রিযাপন করার কূপ্রস্তাব দেয় এবং বিভিন্নভাবে উত্তাক্ত করে। এর পরও ছেলেপেলেদের ফেনসিডিল খাওয়ার টাকা দিতে হবে বলে প্রায়ই ২ হাজার করে টাকা দাবী করে। টাকা দিতে দেরী হলে হুমকি ধামকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে লিপিকা আরো বলেন- আমার স্বামী যদি প্রকৃত অপরাধী হয়ে থাকেন সে সাজা পাক আমি চাই কিন্তু মিথ্যা মামলায় আমার স্বামী পলাতক থাকার সুযোগে মারুফ হোসেন দফায় দফায় ৪৭ হাজার টাকা নেওয়া, আমাকে দিনে রাতে বার বার কুপ্রস্তাব দেওয়াসহ গালিগালাজ করায় আমি আপনাদের লিখনির মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এবং কলারোয়া থানা পুলিশ সহ প্রশাসনের নিকট সুবিচার কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত