মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমি নিয়ে বিরোধ, গৃহবধুকে পুকুরের পানিতে চুপিয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরধরে এক গৃহবধুকে পুকুরের পানিতে ফেলে চুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা।

এঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য ওই নারী বাদী হয়ে কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে,গত ৫জুলাই সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী গ্রামে। অভিযোগ সূত্রে ও ক্ষতিগ্রস্থ বিধান চৌধুরী জানান,তার বামনখালী মৌজায় ৪শতক জমি আছে। ওই জমিতে বাশের ঝাড়, বিভিন্ন প্রকার ফলজ ও কাঠ জাতীয় গাল লাগানো আছে।

এই জমির পাশে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের মধ্যে কিছু অংশ জমি রয়েছে। যা প্রতিপক্ষ সুবাশ সেন, নীলা সেন, পারুল সেন, স্বপন রায়, বাসুদেব রায় দলবদ্ধ হয়ে গত৫জুলাই সকাল সাড়ে ৮টার দিকে জোর করে বাশ-কুঞ্চির বেড়া দিয়ে ঘিরে নেয়। এসময় বিধান চৌধুরীর স্ত্রী অর্পনা চৌধুরী (৩৮) প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে অর্পনা চৌধুরীকে ধরে নিয়ে পুকুরের পানির মধ্যে ফেলে বেধড়ক মারপিট করে পানিতে চুপিয়ে হত্যার চেষ্টা করে।

এসময় বিধান চৌধুরী মা শান্তি চৌধুরী (৬৫) পুত্রবধুকে বাঁচাতে এগিয়ে তাকেও ধরে মারপিট করা হয়। এসকল ঘটনা উল্লেখ্য করে ওই গৃহবধু বাদী হয়ে ৫জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তিরত অর্পনা চৌধুরীর খোজ খোবর নেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা