শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই ফার্মেসীতে জরিমানা

কলারোয়ায় ঔষধসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেসময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানাসহ ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি, প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) কলারোয়া হাসপাতাল মোড়সহ বাজারে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা বাজার তদারকি টিমের সদস্যরা।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার তদারকি টিম হাসপাতালের সামনে বিভিন্ন ঔষধ ও অন্যান্য দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন এবং প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।

এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৩৭ ও ৫১ ধারা লংঘনে ভোক্তা পর্যায়ে ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে মেসার্স মা ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে মেসার্স রাবেয়া ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন