মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৪ জন হাসপাতালে

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী পরিবারের স্ত্রী-সন্তানসহ ৪জন জখম হয়েছে। আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৫জনের নামে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

আহত উপজেলার বড়ালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রুহুল কুদ্দুসের স্ত্রী ছকিনা খাতুন (৩৮) জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষরা তাদের বাড়ীতে যাতায়াতের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার বিষয়ে প্রতিবাদ করাতে চাচাত শ্বশুর আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে লোহার রড, শাবল, দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার ডাক-চিৎকারে ছেলে মেহেদী হাসান ইমুন (২০), কন্যা রিমা খাতুন (১১), ইমা খাতুন (১৫) তার মাকে বাচাতে এগিয়ে আসলে আমজাদ আলী গাজী, আমিরুল ইসলাম, আবু তালেব, নার্গিস খাতুন, মিতা খাতুন দলবদ্ধ হয়ে তাদের ধরে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে কুপিয়ে জখম করে শ্লিলতাহানি ঘটায়। পরে তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা তাদের ফেলে চলে যায়। এসময় আহত ছকিনা খাতুন (৩৮), মেহেদী হাসান ইমুন (২০), কন্যা রিমা খাতুন (১১), ইমা খাতুন (১৫) কে উদ্ধার করে এলাকাবাসী কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এবিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য লেয়াকত আলী গাজী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং আহতের হাসপাতালে গিয়ে খোজ খোবর নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু