শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফুড ব্যাংক ৫০০পরিবারকে খাদ্য দিলেন

বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১২জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সাতপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর বালিকা বিদ্যালয় ও সোনবাড়ীয়ার মাদরা মোড়ে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা। বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আ: ছাত্তার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী। এ সময় অসহায় মানুষদের খাদ্য বিতরণে সহযোগিতা করেন, বাংলাদেশ ফুড ব্যাংকের সাতক্ষীরা জেলার ভলান্টিয়ার শফিউল আজম, তানভীর আহম্মেদ প্রান্ত, মো: সুইচ, মোতাহার হোসেন, ডা: ফজলুর রহমান প্রমুখ। উল্লেখ্য-ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল-১০কেজি, আলু-দেড় কেজি, মুশুরীর ডাল-১কেজি ও খাওয়ার লবণ-৫০০ গ্রাম করে প্রত্যেক কার্ডধারীর মধ্যে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়