সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফোর মার্ডার মামলার মৃত্যুদণ্ড রায়ে এলাকায় আনন্দ-উল্লাস

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ভাই-ভাবি, ভাতিজা ও ভাইপো-কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামী রায়হানুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দেওয়ায় এলাকায় আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমানের দেওয়া এ রায় শুনে এলাকার সাধারণ মানুষ মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করা হয়েছে।

এলাকার সূধীজন, গুনিজন ও সচেতন মহলসহ সবার মুখে একই কথা এ রকম একটি চাঞ্জল্যকর হত্যা মামলার সস্তোষজনক রায় এতো শীঘ্রেই হবে তা তারা কল্পনাই করতে পারেনি। এমনকি তাদের পরিবারসহ আত্মীয়-স্বজন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানা যায়।

এদিকে এ রায়ে বুধবার বিকালে সরেজমিনে স্থানীয় ইউপি মহিলা সদস্য নাছিমার বাড়িতে থাকা হত্যাকান্ড থেকে বেঁচে যাওয়া শিশু মারিয়ার মুখও হাস্যোজ্জ্বল দেখা যায়। বর্তমানে শিশু মারিয়া জেলা প্রশাসকের তত্ত¡াবধায়নে ওই ইউপি সদস্যার বাড়িতে লালিত-পালিত হয়ে বড় হচ্ছে।

এলাকার সচেতন মহল মনে করেন, শিশু মারিয়া বড় হয়ে একদিন জানতে পারবে তার পিতা-মাতা ও ভাই-বোনকে ঘুমান্ত অবস্থায় একে একে তার আপন চাচা রায়হানুর নৃসংশভাবে হত্যা করেছিলো এবং তার সুষ্ঠু বিচার হয়েছে। তখন তার পিতা-মাতা, ভাই-বোন হারানোর সব ব্যাথা বেদনা, দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

উল্লেখ্য,কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের খলিষা গ্রামের শাহজাহান ডাক্তারের ছোট ছেলে রায়হানুর রহমান (৩৬) বেকারত্বের কারণে বড় ভাই শাহীনুরের সংসারে খাওয়া দাওয়া করতো। শারীরিক অসুস্থতার কারণে কোন কাজ না করায় ২০২০ সালের ১০ জানুয়ারি তার স্ত্রী তালাক দেয় রায়হানুর রহমানকে। সংসারে টাকা দিতে না পারায় শাহীনুরের স্ত্রী দেবর রায়হানুরকে মাঝে মাঝে গালমন্দও করতো।

এরই জের ধরে ২০২০ সালের ১৪ অক্টোবর রাতে ভাই শাহীনুর রহমান (৪০), ভাবী সাবিনা খাতুন (৩০), তাদের ছেলে ব্রজবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাসমিন সুলতানাকে (৮) কোমল পানীয় এর সাথে ঘুমের বড়ি খাওয়ায় এ মামলার একমাত্র আসামী রায়হানুর রহমান (৩৬)।

এরপর ভোর চারটার দিকে হাত ও পা বেঁধে তাদেরকে একে একে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তাদের ৪ মাসের শিশু মারিয়াকে হত্যা না করে তাকে লাশের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত শাহীনুরের শ্বাশুড়ি কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে সিআইডি সন্দিগ্ধ আসামী হিসেবে শাহীনুরের ভাই রায়হানুর রহমান, একই গ্রামের আব্দুর রাজ্জাক দালাল, আব্দুল মালেক ও ধানঘোরা গ্রামের আসাদুল সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রায়হানুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত বছরের ২১ অক্টোবর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিলাস মন্ডলের কাছে রায়হানুর নিজেই হত্যার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

গত বছরের ২৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আসামী রায়হানুর রহমানের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় গত ১৪ জানুয়ারী অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। বিচারক এ মামলায় ১৮ জন স্বাক্ষী ও একজন সাফাই স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এ রায় দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত