রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের জমিতে গোয়ালঘর নির্মাণ!

কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের জমিতে গোয়ালঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমিতে গোয়ালঘর নির্মাণ করেছেন পাটুলী গ্রামের আবু সিদ্দীক নামে এক ব্যক্তি। বর্তমানে আবু সিদ্দীক পৌরসদরের গদখালী গ্রামে ক্রয়কৃত জমিতে বসবাস করছেন। তার জমির পাশেই মহিলা কলেজের জমিতে তিনি গোয়ালঘর নির্মাণ করে গরু পালন করছেন। এমনকি সেখানে কাঠ রাখার ঘরও স্থাপন করেছেন। তার এহেন কর্মকান্ডে বিব্রত কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা।
ইতোমধ্যে কলেজ থেকে কয়েকদফা নোটিশ ও মৌখিকভাবে কলেজের জমি অবমুক্ত করার কথা বলা হলেও তিনি কারও কথায় কর্ণপাত করছেন না।

এ বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ ফারুক জানান, ‘আমি শারিরীক অসুস্থতার কারণে ঢাকাতে অবস্থান করছি। ইতোমধ্যে কলেজের শিক্ষকরা কয়েকদফা আমাদের জমি অবমুক্ত করার কথা আবু সিদ্দিককে বলেছেন। কিন্তু তিনি কালক্ষেপণ করছেন, জমি অবমুক্ত করছেন না। আমি ঢাকা থেকে ফিরলে পরবর্তীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান গোয়ালঘর নির্মাণের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আবু সিদ্দীক মহিলা কলেজের জমিতে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণ করে গরু পালন ও কাঠঘর ঘর স্থাপন করেছেন। আমরা কলেজে কর্তৃপক্ষের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বারংবার তাকে উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছি। পরবর্তী মিটিংয়ের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব